‘দেশে ৬ মাসে ৬৩০ নারী ধর্ষণের শিকার’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বরিশালে এক মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেছেন, গত ৬ মাসে সারাদেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। যার মধ্যে গণধর্ষণের শিকার ১৫৩ জন। এ সময় সব ধরনের যৌন সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়। যৌন সহিংসতার বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেছে নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থা।
‘যৌন আক্রমণ আর নয়’ এ শ্লোগানকে সামনে রেখে সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর উপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয়।
বক্তারা আরও বলেন, দেশে গত ৬ মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জন এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৭ জন নারী। ১০৫ জন নারীর উপর ধর্ষণের চেষ্টা হয়েছে, যার মধ্যে একজন আত্মহত্যা করেছেন এবং একজনকে হত্যা করা হয়েছে। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, যাদের মধ্যে ৮ জন আত্মহত্যা করেছেন। ধর্ষনের প্রতিবাদ করায় খুন হয়েছেন ৩ জন নারী এবং ২ জন পুরুষ।
তাাংণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের জেলা সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চলনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বরিশাল শাখার যুগ্ম সম্পাদক প্রতিমা সরকার, এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, বিএসডিপির প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম প্রমূখ। এ কর্মসুচীতে বিভিন্ন সংগঠন ব্যানার, পে¬কার্ড, ফেস্টুন নিয়ে একাত্মতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *