শিশু ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে এক চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।
তিনি জানান, র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুর জেলার ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়ন এর মেদাকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রনি মজুমদার (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে মাদারীপুর জেলার সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহারধারী একমাত্র পলাতক আসামী। গ্রেফতার রনি মজুমদার (২০) মাদারীপুর সদর থানাধীন হারুন মজুমদারের পুত্র।
র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম জানবলেন, গ্রেফতারকৃত রনি মজুমদার গত ৮ সেপ্টেম্বর মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (৯) তার নিজ বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর জেলার সদর মডেল থানায় ৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *