নাগরিক রিপোর্ট ॥ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ১১০০ টন কয়লাসহ এমভি হেরা পর্বত -৮ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন ১২জন নাবিক। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। কোস্টগার্ড ও নৌবাহিনী নিখোঁজ নাবিকদের উদ্ধারে কাজ করছে।
২০১৯-০৯-১২
