মেহেন্দীগঞ্জ: চেয়ারম্যান প্রার্থী হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: মশিউর রহমান পলাশকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করায় বুধবার বিকেলে তাকে বহিস্কার করা হয়। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে সদ্য বহিস্কার হওয়া মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো: মশিউর রহমান পলাশ বলেন, “আমি শুনেছি দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে জন্ম থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি। যাকে মনোনয়ন দেয়া হয়েছে সে দলের সাথে সম্পৃক্ত নন। যেকারনে জনগনের চাপে প্রার্থী হয়েছি। প্রার্থী হিসেবে মাঠে থাকবো।’ প্রসঙ্গত মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী এ্যাড. মনসুর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *