নাগরিক রিপোর্ট ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় এক বাড়িতে বুধবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে নারীসহ ৩জনকে জিম্মী করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়েছে। চরবাড়িয়ার ভাঙ্গা এলাকায় মো: রাসেল এর ঘরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘরের গৃহিনী মোসাম্মাত শিরিন বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ৬/৭জনের ডাকাত দল বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে ডাকাত দল থাকে (শিরিন) তার ছেলে ও মেয়েকে জিম্মী করে ফেলে। বাধা দিতে গেলে ডাকাতরা নাজেহালও করে। পরে বাসার স্বর্নের কানের দুল, গলার চেইন ও নগদ অর্থ লুটে নেয়। তিনি জানান, তার স্বামী রাসেল এর ট্রলার আছে ও খুলনায় বর্তমানে অবস্থান করছেন।
বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়া কাউনিয়া থানার এসআই মো: জসিম বলেন, তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলছেন। খতিয়ে দেখছেন প্রকৃত ঘটনা। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২০১৯-০৯-২৬
