নাগরিক রিপোর্ট ॥ বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাধোনা রানী হালদার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু ঘটেছে বলে হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন নিশ্চিত করেছেন। এ নিয়ে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হল।
পরিচালক ডা: বাকির হোসেন বলেন, বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বাবুল চন্দ্র হালদার এর স্ত্রী সাধোনা হালদার শনিবার রাত সাড়ে ১০টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ভর্তি হন। তার অবস্থা ছিল ঝুকিপূর্ন এবং খুবই খারাপ। চিকিৎসকরা আপ্রান চেস্টা করেও সাধোনাকে বাচাঁতে পারেননি। তিনি জানান শনিবার রাত পর্যন্ত হাসপাতালে ৭৬জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিলেন।
২০১৯-০৯-২৯
