নাগরিক রিপোর্ট ॥ বরিশালের কীর্তনখোলা নদীর অবৈধ দখল, দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নদীর নাব্যতা রক্ষার দাবীতে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আহ্বায়ক সুরঞ্জিত দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধনে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নদীর অবৈধ দখল-দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নাব্যতা রক্ষার দাবী জানান।
২০১৯-০৯-৩০
