বরিশালে মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে শুরু হয়েছে দু’দিনব্যাপী মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা। গত ১১ বছর যাবত শারদীয় দূর্গোৎসবে স্থানীয়ভাবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের মৃৎ শিল্পীরা তাদের মৃৎ সামগ্রী প্রদর্শন করেছেন।
নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার উৎসবের প্রথম দিন মৃৎশিল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মিলিত মঙ্গলসঙ্গীত, নৃত্য ও বাদ্যের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন উদ্বোাধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, প্রবীন সাংবাদিক মানববেন্দ্র বটব্যাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল চেম্বারের পরিচালক মিনাল কান্তি সাহা ও ভানু লাল দে।
আয়োজক কমিটির আহ্বায়ক সুশান্ত ঘোষ জানান, মৃৎশিল্পের প্রসার ও ঐতিহ্যের সংরক্ষণের জন্য গত ১১ বছর আগে তারা এমন আয়োজন শুরু করেন। দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎ শিল্পীরা মেলায় তাদের মৃৎ সামগ্রী প্রদর্শন করেন। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শনিবার মৃৎ শিল্পীদের সম্মাননা জানানো হবে। সুশান্ত ঘোষ জানান, এ বছর সম্মাননা জানানো হবে দেড় শতাধিক মৃৎ শিল্পীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *