‘অভিন্ন নদীর পানির ভাগাভাগি ঠিক করতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানির উপযুক্ত ভাগাভাগি এখনই ঠিক করতে হবে। তা না হলে বাংলাদেশকে বর্ষা মৌসুমে বন্যা এবং খড়া মৌসুমে পানির অভাবে ভূগতে হবে। তিনি অভিযোগ করেন ফারক্কার সবগুলো গেট খুলে দেয়ায় বাংলাদেশের এক চতুর্থাংশ এখন বন্যার পানির নিচে। তিস্তার গলাজডোবায় বানের পানি ছেড়ে দেয় হয়েছে।
শনিবার বরিশালের মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন আরো বলেন, ভৌগলিক কারনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক থাকা উভয়ের জন্য গুরুত্বপূর্ন। কিন্ত পানির মতো গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভূগলে দুদেশের সুসর্ম্পক টেকসই হবেনা।
মুলাদীর আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ে আব্দুল গফুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তৃতা করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নিলু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *