নগর আ’লীগে নতুন নেতৃত্বের গুঞ্জন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ চমক আসছে বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে। ভেতরে ভেতরে চলছে সম্মেলনের প্রস্তুতি। এ নিয়ে সিদ্ধান্ত নিতে মধ্য অক্টোবরে দলের বর্ধিত সভা হতে পারে। দলীয় নেততৃবৃন্দ এবারের নেতৃত্বে পরিবর্তন ও অনুপ্রবেশ ঠেকানোর দাবী তুলবেন সম্মেলন পূর্ব বর্ধিত সভায়। বিশেষ করে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে নতুন মুখের গুঞ্জন ছড়িয়ে পড়ছে। দলের দায়িত্বশীল সুত্র জানিয়েছে, নগর সভাপতি হিসেবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব:) জাহিদ ফারুকের নাম তালিকর শীর্ষে রয়েছে। অপরদিকে সাধারন সম্পাদক হিসেবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চান নেতাকর্মীরা। প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবার বরিশাল মহানগর আ’লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে।
চলতি বছরের ৪ জুলাই বরিশালে আ’লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মেয়াদ উত্তীর্ন কমিটি গঠনের জোর তাগিদ দেয়া হয়। টানা ৩ মাস পর ওই তাগিদে যেন জোয়ার এসেছে মহানগর আওয়ামী লীগে। কারন হিসেবে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। সে অনুযায়ী বরিশাল নগর আ’লীগের সম্মেলন নিয়েও নড়েচড়ে বসেছেন দলটির নেতৃবৃন্দ।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির বলেন, নগর আ’লীগ বর্ধিত সভায় সম্মেলনের সিদ্ধান্ত হবে। গত সপ্তাহেই প্রস্তুতি নেয়া হয়েছিল বর্ধিত সভা করার। কিন্তু পূজার কারনে এটি মধ্য অক্টোবরে হতে পারে। তিনি বলেন, সম্মেলনের তাগিদ আছে সব দিক থেকেই।
দলীয় সুত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসেম্বর সর্বশেষ বরিশাল মহানগর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের ৪ বছর পর ২০১৬ সালের ২০ অক্টোবর মহানগর আ’লীগের ৭১ সদস্য বিশিস্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। আগামী ১৯ অক্টোবর ওই কমিটির মেয়াদ শেষ হচ্ছে। মহানগর আ’লীগের একাধিক ওয়ার্ড নেতা বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের অধিকাংশেই মেয়াদ উত্তীর্ন কমিটি। তাছাড়া খোদ নগর আ’লীগেও মাদক ব্যবসায়ী, অনুপ্রবেশকারী রয়েছেন। যেকারনে ক্ষুব্ধ নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চান।
খোজ নিয়ে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের এবারের কমিটিতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব:) জাহিদ ফারুককে সভাপতি হিসেবে দেখতে চান দলের বড় একটি অংশ। এ নিয়ে চলছে তৎপরতা। এমপি জাহিদ ফারুক বর্তমানে জেলা আ’লীগের সহ সভাপতি। অপরদিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে এবার সাধারন সম্পাদক করতে আটঘাট দিয়ে নেমেছেন তার অনুসারীরা। মেয়র সাদিক বর্তমানে নগর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক। নাম প্রকাশ না করার শর্তে নগর আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, মহানগর আ’লীগের নতুন কমিটিতে অবশ্যই পরিবর্তন দরকার। কেননা ‘একজন ঢাকায়, আর একজন সব খায়’- এমন নেতৃত্বের দরকার নেই।
জানতে চাইলে মহানগর আ’লীগের সদস্য আনোয়ার হোসেন বলেন, সম্মেলন করে অবশ্যই নগর আ’লীগের নতুন নেতৃত্ব আনতে হবে। নেতাকর্মীরা স্বচ্ছ নেতৃত্ব চান, যাতে অনুপ্রবেশকারীরা দলে ঢুকতে না পারে। দলে এখনও দুস্ট লোক আছে। তিনি বলেন, শুনেছি সদর আসনের এমপি জাহিদ ফারুকও নগর আ’লীগে নেতৃত্বে আসতে চান। তিনি দাবী করতেই পারেন। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকেও নেতৃত্বে দেখতে চান নেতাকর্মীরা। মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, নতুন নেতৃত্বে স্বচ্ছ রাজনীতিবিদ আসুক এমনটাই চান নেতাকর্মীরা। দলের মধ্যে কিছু অনুপ্রবেশকারী রয়েছে, এদের দুর করতে হবে। নেত্রী যেমন হাইব্রিডদের বিরুদ্ধে কঠোর, নগর আ’লীগেও এর প্রতিফলন ঘটাতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর আসনের এমপি হিসেবে জাহিদ ফারুক গুরুত্বপূর্ন পদ দাবী করতেই পারেন। শওকত হোসেন হিরন ভাইও তো এমপি থাকাকালিন সভাপতি ছিলেন।
এসব প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, নগর আ’লীগ গোছানোর পরিকল্পনা চলছে। দলের কাউন্সিল করার জন্য শিঘ্রই বর্ধিত সভা। আ’লীগ নেতা জাহাঙ্গির বলেন, ১৯ অক্টোবর মহানগর আ’লীগের ৩ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এখন তিনি নেতৃত্ব পরিবর্তনের পক্ষে। কেননা একজন সারা জীবন পদ আকড়ে রাখবে তাতে তিনি বিশ্বাসি নন। বর্তমান কমিটিতে বিতর্কিত অনেকে আছেন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ রাজনীতিবিদ’ এমন নেতারা কমিটিতে আসতে পারবে না।
এব্যপারে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, এর আগে বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে ওয়ার্ড কমিটিগুলো গুছিয়ে মহানগরের সম্মেলন করা হবে। তারা সেভাবেই এগোচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *