নাগরিক ডেস্ক ॥ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য বেনাপোল চেকপোস্ট ইমেগ্রেশন এ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিকেলে বিষয়টি বেনাপোল ইমেগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেনাপোল ইমেগ্রেশন ভারপ্রাপ্ত কর্মর্কতা মহাসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পশোল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে মৌখিক একটি নির্দেশনা এসেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিক যাতে কোনোভাবইে দেশ ত্যাগ করতে না পারে তার জন্য বিশেষ সর্তক থাকতে বলা হয়েছে। ক্যাসিনো কান্ডে যুবলীগের বেশ কয়েকজন নেতার নাম আসার পর থেকে আলোচনায় আসেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্প্রতি তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১৯-১০-০৬
