নাগরিক রিপোর্ট্ ্। অন্য দল থেকে আওয়ামীলীগে আসা কাউকে ওয়ার্ড পর্যায়ে সভাপতি-সাধারন সম্পাদকের পদ দেয়া হবেনা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্মেলন করে ৩০ ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি পূনর্গঠন করা হবে। এরপর পূনর্গঠন করা হবে মহানগর আওয়ামীলীগের কমিটি। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম জাকির হোসেনকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
গতকাল শনিবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর আওয়ামীগের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১১টায় শুরু হয়ে বর্ধিত সভা চলে বিকেল পর্যন্ত। সভার শুরুতে বুয়েট ছাত্র আবরার ফাহাদসহ বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরনে দাড়িয়ে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সভায় মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল সিটি করপোরেশণের আওয়ামীলীগ দলীয় কাউন্সিলরবৃন্দও অংশ নেন।
সভায় আগামী ২০ অক্টোবর ১ ও ২৯ নম্বর ওয়ার্ড, ২২ অক্টোবর ২৮ ও ৩০, ২৪ অক্টোবর ২২ ও ২৩, ২৬ অক্টোবর ২৪, ২৫ ও ২৬, ২৮ অক্টোবর ১৩ ও ২৩, ৩০ অক্টোবর ১১ ও ১২, ১ নভেম্বর ৯ ও ১০, ৩ নভেম্বর ৫, ৬ ও ৮, ৫ নভেম্বর ৪ ও ৭, ৭ নভেম্বর ১৬ ও ১৭, ৯ নভেম্বর ১৪ ও ১৫, ১১ নভেম্বর ২০ ও ২১, ১৩ নভেম্বর ২ ও ৩ এবং ১৫ অক্টোবর ১৮ ও ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়। সম্মেলন বাস্তবায়নের জন্য একটি পর্যবেক্ষন কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির।
সভায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সহসভাপতি মো. সাইদুর রহমান রিন্টু ও নিজামুল ইসলাম নিজাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক গাজী নইমুল হোসেন লিটু, মহানগর শ্রমিক লীগ সম্পাদক পরিমল রায়, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও ছাত্রলীগের রইজ আহমেদ মান্না প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, দলের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, দূর্ণীতি বিরোধী এবং বিতর্কিতদের বিরুদ্ধে যেকোন অভিযানে নগর আওয়ামীলীগ সর্বাত্মক সহায়তা দেবে।##
২০১৯-১০-১২
