বরিশালে ৮ জেলের কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৮জেলেকে আটক করা হয়েছে। মৎস্য অধিদফতর ও আইনশৃংখলাবাহিনীর অভিযানে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে ১০০ কেজি মা ইলিশ ও দেড় লাখ মিটার কারেন্ট জাল।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস বলেন, মঙ্গলবার দুপুরে আটক হওয়া ৮ জেলেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মুনিরা খাতুনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছেন।
ড. বিমল বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন নদীতে মৎস্য অধিদফতর ও আইনশৃংখলাবাহিনীর অভিযান পরিচালনা করে। এর মধ্যে কালাবদর ও আড়িয়াল খাঁ নদী থেকে দেড়লাখ মিটার জাল, ১০০ কেজি ইলিশসহ ৮ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে বিচারের আওতায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *