মেহেন্দীগঞ্জে বজ্রপাতে বৃদ্ধা নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে বুধবার শেষে বিকেলে বজ্রপাতে সান্তনা বেগম (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বৃদ্ধার সাথে থাকা রেশমা বেগম (৩৪) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্ধারমানিক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মীর বলেন, আন্ধারমানিক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশে বসবাস করতেন বৃদ্ধা সান্তনা বেগম। তিনি রান্নাঘরে ছিলেন। রান্নাঘর থেকে বের হতেই বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। তার সাথে থাকা অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *