বাদশাহকে বাজপাখি উপহার!

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ সৌদি আরবের বাদশাহ সালমানকে একটি বাজপাখি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সৌদি সফররত রুশ প্রেসিডেন্ট বাদশাহকে এ উপহার দেন।
এক দশকের মধ্যে প্রথমবার সৌদি আরব সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারের এ সফরে তাকে লাল গালিচা অভ্যর্থনা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সম্পর্কের ভীত মজবুত করতে বাদশাহকে রাশিয়ার বিখ্যাত ‘গিরফ্যালকন’ প্রজাতির একটি বাজপাখি উপহার দেন পুতিন। বাজপাখিটির নাম ‘আলফা’।
বাদশাহর তরফ থেকে রুশ প্রেসিডেন্টকে একটি চিত্রকর্ম উপহার দেন যুবরাজ সালমান।
সিরিয়ার সংঘাতে রিয়াদ ও মস্কো প্রতিদ্বন্দ্বী হলেও পুতিনকে এবার রাজকীয় অভ্যর্থনাই দিয়েছে সৌদি আরব। পুতিন দেশটির বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। টেলিভিশনে দেয়া মন্তব্যে পুতিন ও সৌদি বাদশা সালমান দু’জনই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন।

২ Comments

  1. I like the way you share subjects on your website. Your blogging approach is compelling and educational.

  2. Great arguments presented in your article. You have done a good job at convincing me. Thanks for writing this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *