মা ইলিশ নিধন: ১০ সাংবাদিক পরিচয়ধারী আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ কীর্তনখোলা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগে শুক্রবার ১০ জন সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক সাইফুল ইসলাম, সুব্রত দাস এর সামনে হাজির করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের কার্যক্রম চলছে।
সাংবাদিক পরিচয়ধারী আটককৃতরা হচ্ছে- জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাসিব খলিফা, ইমরান, ঝন্টু, রানা, হাফিজুর রহমান, রুহুল আমিন ও আব্দুর রহমান।
বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ক্রাইম রিপোর্টাস পরিচয়ে ওই নামের গেঞ্জি পড়ে মা ইলিশ নিধন করে আসছিল ১০জন যুবক। শুক্রবার বিকেলে বরিশালের দপদপিয়া এলাকার কীর্তনখোলা নদী সংলগ্ন এলাকা থেকে কোষ্ট গার্ড সাংবাদিক পরিচয়ধারী ১০জনকে আটক করে। অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের জাহাজ বগুড়া এর এলএমএ আবিদুল ইসলাম। ড. বিমল সন্ধ্যায় বলৈন, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বিচার চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *