তুলাতলী নদীতে নিঁখোজ পিতার লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বাকেরগঞ্জে উপজেলার সাহেবগঞ্জের তুলাতলী নদীতে খেয়া নৌকার সঙ্গে ইট বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিঁখোজ পিতার লাশ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় লক্ষীপাশা গ্রাম সংলগ্ন তুলাতলী নদীতে জীবন চন্দ্রের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যায় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার সন্ধ্যায় দূর্ঘটনার পর পরই জীবন দাসের শিশুসন্তান সূর্য্য চন্দ্র দাশের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *