মেহেন্দীগঞ্জে র‌্যাবের হাতে জেএমবি সদস্য আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নিষিদ্ধ সংগঠন জেএমবির দাওয়াতী শাখার সদস্য তরিকুল ইসলাম মিসকাত (২৩) নামক এক যুবককে র‌্যাব-৮ গ্রেফতার করেছে। মঙ্গলবার সাড়ে ৮টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. আলম খানের ছেলে।
র‌্যাব-৮ সুত্র জানিয়েছে, তরিকুল ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পাশের পর বরিশাল নগরীর একটি কলেজে সম্মান শ্রেণীতে ভর্তি হয়। এসময় সে উগ্রপন্থী সংগঠনে সংশ্লিষ্টদের সঙ্গে মেলামেশা শুরু করে এবং তাদের কর্মকান্ডে অনুপ্রেনিত হয়ে গোপন সভায় নিয়মিত অংশ নেয়। পরে সে জেএমবির দাওয়াতী শাখার সদস্য হয়ে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *