ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বুধবার ভোর থেকে আইডিটি ব্যবহার করতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
নুর বলেন, ভোর সাড়ে ৫ টার দিকে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এরপর আর কোনওভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। তিনি বলেন, প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে এসব করা হচ্ছে। আইনি পদক্ষেপ নেব। শারীরিকভাবে অসুস্থ থাকায় জিডি করতে যেতে পারিনি, সন্ধ্যার দিকে শাহবাগ থানায় জিডি করতে যাব।
নুর জানান, এর আগেও কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ তার আইডি হ্যাক করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এ ধরনের ‘অনৈতিক’ কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি তাদেরকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
এ সময় আইডি হ্যাকের পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর কোনও কিছুর জন্য বিব্রত না হওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *