বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচীর উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে সেখান থেকে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
বঙ্গবন্ধু উদ্যানে এক কমিউনিটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মীর শহীদুল ইসলাম। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এছাড়া বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *