বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাজেট অলিম্পিয়াড অনুষ্ঠিত

Spread the love

নাগরিক রিপোর্ট : বাংলাদেশে বাজেট প্রনয়ন পদ্ধতি আমলাতান্ত্রিক। তৃনমূলের চাহিদা অনুযায়ী হয়না। অথচ বাজেট প্রনয়নে জনঅংশগ্রহনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাজেট প্রনয়নে জনঅংশগ্রহন নিশ্চিত করতে হবে। এজন্য দেশব্যাপী বাজেট বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুন সমাজকে বাজেট সচেতন করে গড়ে তুলতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাজেট অলিম্পিয়াড- ২০১৯ এর বরিশাল অঞ্চল পর্বের প্রতিযোগীতা শেষে আলোচনা পর্বে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। গতকাল শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যেগে আয়োজিত এই প্রতিযোগীতায় বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, গ্লোবাল বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক সমকাল। যুব অংশীদার হিসাবে আছে বাংলাদেশ ইকোনোমিক্স ইষ্টুডেন্ট নেটওয়ার্ক (বিইএসএন) ও সমকাল সুহৃদ সমাবেশ। স্থানীয় পার্টনার হিসাবে কাজ করেছে উন্নয়ন সংগঠন প্রান্তজন।
প্রতিযোগীতা শেষে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী মনোয়ার মোস্তফা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস ও ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান। প্রান্তজন’র নির্বাহী পরিচালক এসএম শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের বরিশালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি।
শুরুতে সকাল ১০টায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ৫০ নম্বরের বাজেট বিষয়ক এমসিকিউ প্রতিযোগীতায় অংশ নেন। বিজয়ী ২০ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ান হয়েছেন বিএম কলেজের শিক্ষার্থী প্রতীক হালদার। প্রথম রানার্স আপ হয়েছেন বিএম কলেজের সাইফুল ইসলাম, দ্বিতীয় রানার্স আপ হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. শওকত রায়হান। বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। বিজয়ী ২০ জন ঢাকায় অলিম্পিয়াডের চুড়ান্ত পর্বে অংশ নেবেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *