আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুটির নাম সিনথিয়া। সে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের রফিজুল ইসলাম পাইকের কন্যা।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পরে যায় সিনথিয়া। অনেক খোজাখুজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা সিনথিয়াকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *