কৃষকলীগের নতুন সভাপতি সমির সম্পাদক কুলসুম

Spread the love

কৃষকলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমির চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। তারা আগের কমিটির যুগ্ন সম্পাদক পদে ছিলেন।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, এখন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করছি। পূর্ণাঙ্গ কমিটির খসড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৭ দিনের মধ্যে আমাদের নেত্রীর কাছে জমা দেবেন।

এর আগে দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি পদে ১৩ জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থন করেন কাউন্সিলররা। সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব ও সমর্থন করেন কাউন্সিলররা। পরে প্রার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার সুযোগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *