নাগরিক রিপোর্ট ॥ বরিশালে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে সাড়ে ১১টন নিষিদ্ধ পলিথিনসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পরিবেশ অধিদপ্তর। পরে ওই ৩জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছে নুরুজ্জামন, মাফফুজরি রহমান ও মো: নাজিম। বরিশাল নগরী সংলগ্ন কালিজিরা ব্রিজের পশ্চিম পাড়ে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তোতা মিয়া বলেন, সোমবার গভীর রাতে কালিজারা ব্রিজ সংলগ্ন একটি গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে সাড়ে ১১টন পলিথিন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: আ: হালিম ওই ৩জনকে পৃথক সাজা প্রদান করেন। এর মধ্যে নুরুজ্জানকে ৫০ হাজার টাকা, ১ বছর কারাদন্ড, অনাদায়ে ৩ মাস কারাদন্ড, মাফফুজরি রহমান এবং মো: নাজিমকে ২৫ হাজার টাকা, ৬ মাসের কারাদন্ড অনাদায়ে আরও ৪৫ দিন কারাদন্ড। পরে তাদের কারাদন্ড প্রদান করা হয়েছে।
২০১৯-১১-১২
