এ.কে.এম. মামুন-উর-রশীদ ॥ রজত জয়ন্তী কমিটির চেয়ারম্যান কাজল মাহমুদের পরিচালনায় বিপুল আয়োজনের অনুষ্ঠিত হলো “প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি”-নিউইয়র্কের রজত জয়ন্তী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃতিসন্তান ডা: রুমানা সবুর এবং সভাপতিত্ব করেন কাজী জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রুহুল আমীন নাসির, উৎযাপন কমিটির চেয়ারম্যান কাজল মাহমুদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, কো-চেয়ারম্যান রেজবুল কবির, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম খান, সাবেক সভাপতি শাহ আলম, উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম সোবাহানী, আবুল কালাম আজাদ, খায়রুল আলম সবুজ সহ আরও অনেকে।

রজত জয়ন্তী অনুষ্ঠানে সকল প্রতিষ্ঠাতা সদস্যদের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। ছয় শতাধিকের উপরে বরিশালবাসী সপরিবারে এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী বেবী নাজনিন এবং ক্লোজ আপ ওয়ান শিল্পী রাজীব।



Your blog consistently grabs my attention throughout. I can’t help but read every single word you write.
This blog is intellectual. I like the way you encourage conversation and exchange.