মেহেন্দিগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

Spread the love

মশিউর দিপু ॥ বরিশালের নদী বিধৌত মেহেন্দিগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহফুজ-উল আলম লিটনসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যানগণ বুধবার শপথ গ্রহণ করেছেন। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে দুপুড় ১২টায় নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো: ইয়ামিন চৌধুরী। শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রথমবারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করে এ কে এম মাহফুজ-উল আলম লিটন বলেন, জনগনের প্রতিনিধি হিসেবে যতোদিন আমি এ দায়িত্বে থাকবো ততোদিন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য নিজেকে উৎস্বর্গ করবো। পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলাকে শতভাগ দুর্নীতি, মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো।
প্রসংঙ্গত, গেল ১৪ অক্টোবর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দিনভর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম লিটন (ঘোড়া) প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *