আদালতের নারী কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালে এক নারী কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নারী কর্মচারী একটি মামলার নকল তোলার জন্য ১ হাজার টাকা ঘুষ দাবী করেন মনির হোসেন নামক এক সেবা প্রত্যাশীর কাছে। অভিযুক্ত নারী রেখা রাণী মন্ডল দ্রুত বিচার ট্রাইবুনালের অফিস সহকারী।
বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, তিনি একটি মামলার নকল তোলার জন্য নিয়মানুযায়ী আবেদন করেন। সম্প্রতি তিনি সংশ্লিষ্ট ্আদালতে যোগাযোগ করলে অফিস সহকারী রেখা তার কাছে এক হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে নকল না দেওয়ার কথা বলেন তিনি। এ নিয়ে রেখার সঙ্গে মনির হোসেনের তর্কতর্কি গোপনে ভিডিও ধারন করা হয়।
ভিডিও চিত্রে দেখা গেছে, রেখা বলছেন, ‘টাহা দেবেন, কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না কাগজ পাবেন না’। মনির হোসেন বলেন, রেখা তাকে বলেছে এক হাজার টাকা না দিলে মহুরীর মাধ্যমে আসতে হবে।
আদালত সুত্রে জানা গেছে, রেখা রাণী মন্ডল চার দলীয় জোট সরকারের সময়ে দ্রুত বিচার ট্রাইবুনালে অফিস সহায়ক হিসাবে যোগদেন। পরে দুই দফায় পদোন্নতী পেয়ে পর্যায়ক্রমে প্রসেসসার্ভার ও অফিস সহকারী হন।
তবে রেখা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মনির হোসেন যে মামলার নকল তুলবেন তার কাগজপত্র অনেক বেশী। তিনি সেগুলোর ফটোকপি খরচ বাবদ এক হাজার টাকা চেয়েছিলেন। এটা কোন ঘুষের টাকা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *