নাগরিক রিপোর্ট ॥ পেঁয়াজের বাজারের অস্থিরতা নিন্ত্রনে বরিশালে বুধবার থেকে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপেরেশন অব বাংলাদেশে (টিসিবি)। বাজারের ১৫০ টাকার বিপরীতে মাত্র ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ পেয়ে নগরীর ৫টি স্পটে হুমড়ি খেয়ে পড়েছেন সাধারন ক্রেতা। টিসিবি বরিশাল অফিস সুত্রে জানা গেছে, প্রথম দফায় আসা ১০টন পেঁয়াজ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হতে পারে। এদিকে স্বল্প মুল্যে পেঁয়াজ পেয়ে ভিষন খুশি সাধারন ক্রেতারা।
সাম্প্রতিক সময়ে পেঁয়াজ নিয়ে লংকা কান্ড বাধে সারাদেশে। বরিশালে এর দাম ওঠে ২৫০ টাকার উপরে। এ অব¯’ায় দেশের বিভিন্ন স্থানে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করলেও বরিশালে তা দেখা যায়নি। অবশেষে বুধবার থেকে টিসিবির পেঁয়াজ পাওয়া শুরু করেছেন নগরবাসী। প্রতিজনকে ১ কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে।
টিসিবি বরিশাল অফিস সুত্রে জানা গেছে, বুধবার থেকে নগরীর ৫টি পয়েন্ট যথাক্রমে নগর ভবনের সামনে, জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে, জজ কোর্ট চত্ত্বর, চৌমাথা বাজার এবং আমতলার মোড় এলাকায় ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি শুরু হয়। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান টিসিবি’র পেয়াজ বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন। উদ্ধোধনের পরপরই পেঁয়াজ কেনায় দীর্ঘ লাইন পড়ে। কোন কোন স্পটে আগে পেঁয়াজ কিনতে ধাক্কাধাক্কিও পড়ে যায়। যে কারনে নারী ও পুরুষদের আলাদা লাইনে দাড় করিয়ে ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে ডিলারদের। এদিকে ট্রাকে করে শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পেঁয়াজের ক্রেতারা।
নগরীর চৌমাথা এলাকায় টিসিবির মাধ্যমে বিক্রি হওয়া পেঁয়াজ কিনে উৎফুল্ল দেখা গেছে অনেক ক্রেতাকে। শামিমা জাহান নামে এক গৃহিনী বলেন, মঙ্গলবার লবন নিয়ে লংকা কান্ড ঘটেছে। তার পর দিনই মাত্র ৪৫ টাকায় পেঁয়াজ পেয়ে তিনি সš‘স্ট। তবে এটির ধারাবাহিকতা বজায় থাকা দরকার। আমতলা মোড় থেকে পেঁয়াজ কেনা শপিখুল ইসলাম নামে এক চাকুরেজীবী বলেন, টিসিবির এই উদ্যোগ হুট করে বন্ধ হলে মানুষের দুর্ভোগ বাড়বে। তিনি আরও কয়েকটি স্পটে প্রাকে পেঁয়াজ বিক্রির আহবান জানান।
পেঁয়াজ বিক্রিরত টিসিবি ডিলার শেখ মাসুদ রানা জানান, ১ টন করে পেঁয়াজ টিসিবি থেকে দেয়া হয়েছে। প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি করছেন। কিন্তু তা পর্যাপ্ত নয়। মানুষের চাহিদা অনেক বেশি। তিনি বলেন, টিসিবি সরবরাহ বাড়ালে তারা পেয়াজ বিক্রি করতে পাড়রবেন।
এব্যপারে টিসিবি বরিশাল অফিস প্রধান মো. আনিছুর রহমান বলেন, খোলা বাজারে বিক্রির জন্য প্রথম চালানে মিয়ানমার থেকে আমদানী করা ১০টন পেয়াজ বরিশাল এসেছে। বুধবার ৫জন ডিলারকে ১হাজার কেজি পেঁয়াজ দেয়া হয়েছে। তিনি জেলা প্রশাসক কার্যালয়সহ প্রতিটি স্পট ঘুরে দেখেছেন ক্রেতার ভীড় ব্যাপক। প্রথম কিস্তিতে যে ১০ টন পেঁয়াজ দেয়া হচ্ছে তা বৃহস্পতিবারের মধ্যেই শেষ হতে পারে বলে তিনি ধারনা করেন। তবে আরও পেয়াজ আসছে বলে জানান টিসিবি বরিশাল অফিস প্রধান মো. আনিছুর রহমান।
২০১৯-১১-২০
