বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। থানার এসআই শমিরন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর থানার জিআর ২৫৪/১৩, মামলা নং: ১৫ এর আসামী হিসেবে আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে। তিনি বলেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের নামে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রীয় নেতা কুদ্দুস এর সাথে থাকা সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কর্মসুচী থেকে ফেরার পথে নগরীর নাজিরপুল থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *