ইউপি নির্বাচনে অংশ নিবে চরমোনাই পীরের দল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বিশে^র সকল মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতী কামনা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের ওপর নির্যাতনের অবসান ও দেশবাসীর কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বরিশালে চরমোনাই দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার শেষ হয়েছে। ২৫ মিনিট স্থায়ী আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। লাখ লাখ মুসুল্লীর ক্রদনরোল আর আমিন আমিন ধ্বনীতে মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। মাহফিলের মাঠ উপচে আশপাশের বাড়ির বাগান, আঙ্গিনা, নদীর পাড় সহ বিস্তির্ন এলাকা জুরে লাখ লাখ মুসুল¬ী মোনাজাতে অংশগ্রহন করেন।
মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, আমি যে উদ্দেশ্যে নিয়ে নামাজ পড়ি, একই উদ্দেশ্যে রাজনীতি করি। রাজনীতি করার জন্য চরমোনাই’র মরহুম পীর সৈয়দ ফজলুল হকে বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছিল। কিন্ত তাকে হক্বের আওয়াজ তোলা থেকে বিরত রাখা যায়নি।
চরমোনাই পীর আরো বলেন, একদল আলেম নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের সমালোচনা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয়, আদর্শকে আকড়ে ধরে রাখতে ইবাদতের রাজনীতি করে। আল্লাহ ও তার রাসুলের আদর্শ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে।
মাহফিল আয়োজক কমিটির মিডিয়া সমল্ফ^য়ক কেএম শরিয়ত উল্কèাহ সমকালকে বলেন, গত মঙ্গলবার শুরু হওয়া ৩দিনের মাহফিলে মুল বয়ান হয় ৭টি। তারমধ্যে পীর সৈয়দ মুফতি সৈয়দ মোহাল্ফ§দ রেজাউল করীম ৫টি এবং মুফতি সৈয়দ মুহাল্ফ§দ ফয়জুল করীম করেন ২টি বয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *