নাগরিক রিপোর্ট : সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মাতা আরতী চ্যাটার্জি (৭০) পরলোকগমন করেছেন। রোববার রাত ৯টা ১০ মিনিটে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু ঘটে। অসুস্থবস্থ্যায় গত রোববার থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আরতী চক্রবর্তী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী। তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াতের পুত্র পুলক চ্যটার্জি জানান, বয়সজনিত নানা রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর মড়োকখোলাস্থ মহাশস্মানে তার শেষ কৃত্ত্য সম্পন্ন করা হবে।
নাগরিক পরিবারের শোক: সাংবাদিক পুলক চ্যাটার্জীর মাতার পরলোকগমনে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডেইলি নাগরিক এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জুয়েলসহ প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী।
আইরিশ বাংলা প্রেসক্লাবের শোক:
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মাতা আরতি চ্যাটার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন আইরিশ বাংলা প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি কামাল উদ্দিন,সাধারন সম্পাদক ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ মোমিন চৌধুরী,সহ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সৈয়দ জুয়েল এক শোক বার্তায় চ্যাটর্জি পরিবার এ শোক কাটিয়ে উঠা সহ,আতœার মাগফিরাত কামনা করা হয়।
২০১৯-১২-০২
