নাগরিক রিপোর্ট : বরিশাল মহানগর আওয়ামী লীগের কাউন্সিল আগামী ৮ ডিসেম্বর। কাউন্সিল স্মরনীয় করে রাখতে বঙ্গবন্ধু উদ্যানে চলছে জমকালো আয়োজন। প্রায় ২৫ হাজার কাউন্সিলর, ডেলিগেট, কর্মী-সমর্থক এতে অংশ নিবেন। শেষ মুহর্তে কারা বসছেন নগর আ’লীগের মসনদে এ নিয়ে দলে আলোচনার ঝড় বইছে। দলের দায়িত্বশীল সুত্রে জানা গেছে, সভাপতি পদে ৫জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এর মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব:) জাহিদ ফারুক এমপি, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ এবং বর্তমান সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গিরের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তবে সাধারন সম্পাদক পদে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আসা অনেকাংশেই নিশ্চিত।
২০১২ সালের ২৭ ডিসেম্বর সর্বশেষ বরিশাল মহানগর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের ৪ বছর পর ২০১৬ সালের ২০ অক্টোবর মহানগর আ’লীগের ৭১ সদস্য বিশিস্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। গত ১৯ অক্টোবার মহানগর আ’লীগের এ কমিটির মেয়াদ শেষ হয়েছে।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, কাউন্সিল উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে শেষের পথে প্রস্তুতি। সকাল ১১টায় কাউন্সিলের উদ্বোধন করবেন আমির হোসেন আমু। দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। দুটি ধাপে যথাক্রমে উদ্বোধনী পর্ব সকালে এবং কাউন্সিল বিকেলে হবে। যদি ভোট হয় তবে ৩৭১জন ভোটার ভোট দিবেন। তবে ভোটে নাকি কন্ঠ ভোটে কাউন্সিল সম্পন্ন হবে তা এখনও বলা যাচ্ছে না। তিনি বলেন, নতুন কমিটিতে নবীন-প্রবীন দেখা যাবে। সভাপতি প্রার্থী কে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সভাপতি প্রার্থী নাই, কেউ তো বলছেন না।’ তবে ব্যানারে দেখেছি সম্পাদক প্রার্থী মেয়র সাদিক। তিনি অবশ্য বলেন, নগর আ’লীগের বাহির থেকে উঠে এসে কারো নেতৃত্ব দেয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সুত্রে জানা গেছে, সাধারন সম্পাদক পদে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রতিদ্ব›দ্বীতা নেই। তবে সভাপতি পদে একাধিক গ্রæপ বেশ তৎপর রয়েছে। সুত্রমতে, সদর আসনের সাংসদ কর্নেল(অব:) জাহিদ ফারুক সভাপতি পদে প্রার্থী হতে কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন। তার সমার্থকরাও দৌড়ঝাপ চালাচ্ছেন। এমনকি কর্নেল(অব:) জাহিদ ফারুককে সভাপতি পদে মনোনিত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতা দলের হাই কমান্ডকে অবহতিও করেছেন।
জানতে চাইলে এমপি জাহিদ ফারুক অনুসারী মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, ‘আমরা চাই কর্নেল(অব:) জাহিদ ফারুক এমপি নগরের সভাপতি হোক। কিন্তু কে হবেন তা নেত্রী ছাড়া কেউ জানেন না। তিনি বিভিন্ন জেলার কাউন্সিলের উদাহরন টেনে বলেন, অর্ডিয়েন্স ছিল একরকম, কিন্তু ঘোষনা হয়েছে অন্যরকম। তবে নেত্রী দায়িত্ব দিলে এমপি জাহিদ ফারুক তা পালন করবেন এমনটাই জানান যুবলীগ নেতা মামুন।
এদিকে মেয়র সাদিক অনুসারী বেশ কয়েকজন সভাপতি পদে লবিং চালাচ্ছেন। এরা হচ্ছেন সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, বর্তমান সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির, সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম এবং বর্তমান সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এর মধ্যে এ্যাড. এ কে এম জাহাঙ্গিরকে সভাপতি পদে নিরাপদ মনে করে সেরনিয়াবাত পরিবার। তবে বিকল্প হিসেবে সাবেক মেয়র হিরন পতœী জেবুন্নেছা আফরোজকে সম্প্রতি জাগিয়ে তুলেছেন তারা। মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, বলেন, ‘কাউন্সিল ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। আ’লীগের প্রান কর্মীরা। তারা মনে প্রানে যাকে চাইবেন তিনিই সভাপতি হবেন। আমি কর্মীদের কাতারে আছি। তবে দল চাইলে আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।’
এব্যপারে মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, স্মরনকারে সর্ববৃহৎ কাউন্সিল হবে বরিশালে। এবার বঙ্গবন্ধু উদ্যানে ২৫ হাজার কাউন্সিলর, ডেলিগেট, কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সাধারন সম্পাদকসহ হেভিওয়েট নেতারা সম্মেলনে থাকছেন। কে আসছেন নেতৃত্বে এ প্রসঙ্গে তিনি বলেন, সভাপতি পদে কেউই মুখ খুলতে রাজি নন। কাউন্সিল পর্যন্ত অপক্ষো করতে হবে।
২০১৯-১২-০৫
