নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে এ কর্মসুচী পালন করে। বরিশাল মহানগর বিএনপি’র আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার।
এসময় সরোয়ার বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাও হরন করেছে। যার কারণে মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তাকে আদালত জামিন দিতে চাইলেও সরকারের হস্তক্ষেপে তা পাড়ছে না। পেঁয়াজ থেকে নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই, আর বিলম্ব নয়, খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবীতে আন্দোলন হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপি সহ সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমূখ।
এদিকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি অশ্বিনী কুমার হল চত্বরে একই দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে। বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *