নাগরিক রিপোর্ট : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য আমি গর্বিত। আমরা ভাগ্যবান। মাত্র ৯ মাসে স্বাধীন করতে পেড়েছি দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা আজ বিশ্বর বুকে মাথা উচু করে দাড়িয়েছি। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নত দেশে পরিনত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নতুন প্রজন্মকে আমরা সঠিকভাবে শিক্ষিত করাতে পারছি না। শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, তাদের সুশিক্ষাত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে যে উন্নয়ন হচ্ছে তাতে নতুন প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে। নতুন প্রজন্ম এখনো কারিগরী শিক্ষায় আগ্রহী নয়। তিনি বলেন, বিদেশী শিক্ষার্থীরা আমাদের দেশে এসে কারিগরী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করছে।
বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসির) । এর উদ্যোগে সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আবদুল মোতালেব, সাইফুল ইসলাম, তরুণ তপন চক্রবর্তী, মীর মোস্তাফিজ আহমেদ, খোন্দকার আতাউল হককে ডিএসইসি মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমন সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমকালের উপসম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালিন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পদক মুক্তাদির অনিক। উপস্থিত ছিলেন সহ সভাপতি বশির হোসেন মিয়া, সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, আল মামুন, নাসিমা আক্তার সোমা , সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান পারভেজ হৃদয়, আনজুমার আরা শিল্পী, নির্বাহী সদস্য মামুনুর রশীদ প্রমূখ।
২০১৯-১২-১১
