মহান বিজয় দিবস, বিন¤্র শ্রদ্ধা

Spread the love

সৈয়দ জুয়েল: ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ দিনটি আসে আমাদের বিজয়ের বার্তা নিয়ে। অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষায় ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার সাহসী আলোকিত মানুষরা ছিনিয়ে এনেছিলো স্বাধীন বাংলার রক্তিম সূর্য।
বাঙ্গালী জাতির ইতিহাস- আতœত্যাগের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস, প্রতিবাদের ইতিহাস। সেই ইতিহাসের পথ ধরেই বাঙ্গালী জাতি পাকিস্তানী ঔপনিবেশিক শাসন, শোষনের শৃঙ্খল ভেঙ্গে বাঙ্গালী জাতির মুক্তির লক্ষ্যে ১৯৭১ এর ২৬শে মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী হানাদার বাহিনীরা বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
লাল সবুজের পতাকায়ই আমাদের জানান দেয় পুরো সবুজ বাংলায় কত রক্ত ঝরেছিলো। যে যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো আমাদের স্বাধীনতা, সৃস্টি হয়েছিলো নুতন একটি দেশের, নুতন একটা মানচিত্রের, নুতন একটি পতাকার, জাতির সে সব বীর সূর্য সন্তানদের পুরো জাতি স্মরন করবেন বিন¤্র শ্রদ্ধাভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *