নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীর লাশ নিয়ে এলাকায় রহস্যর সৃষ্টি হয়েছে। রহস্যময় মৃত্যুর কারণে পরিবার সদস্যরা পুলিশকে ফাঁকি দিয়ে বুধবার রাতে হাসপাতাল থেকে লাশ নিয়ে উধাও হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা গ্রামে প্রবীন সিকদাদের ছেলে বার্থী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী প্রসেনজিত সিকদারকে বুধবার রাতে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তার পরিবার স্বজনেরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন প্রসেনজিতকে কোন চিকিৎসা প্রদান করতে পারেননি। তিনি জানান, পথেই প্রসেনজিতের মৃত্যু হয়েছে।
ডা.জাহেদ হোসেন বিষয়টি থানাকে জানালে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই লাশ নিয়ে উধাও হয় প্রসেনজিতের পরিবার। পুলিশ ফাঁকি দিয়ে লাশ নেয়ার কারনে প্রসেনজিতের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনিভুত হয়েছে। প্রসেনজিতের বাবা হাসপাতালে বসে সাংবাদিকদের জানিয়েছেন, প্রসেনজিৎ কয়েকদিন ধরে জ্বর ও ডায়েরিয়ায় ভুগছিল, ওই কারনে তার মৃত্যু হয়েছে। অন্য কিছু হয়নি।
২০১৯-১২-১৯
