নাগরিক রিপোর্ট ॥ বরিশালের হিজলায় দুর্বিত্তরা আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘরের মালিক উপজেলার পত্তনি ভাঙ্গা গ্রামের মোঃ মনির হোসেন মোল্লা বলেন, তার জমির উপর একখানা ঘর তুললে গত ১১ ডিসেম্বর তা ফেলে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় হিজলা থানায় অভিযোগ দেয়া হলেও তা গ্রহন করেনি থানা পুলিশ। পরে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওইু মামলায় ঘর ভাঙ্গার অভিযোগে স্থানীয় নাসির মোল্লা, শওকত হোসেন রাজা, মো: আলি বাদশাকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘরটি দুর্বিত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান মনির।
২০১৯-১২-২৭
