‘ঢাকার দুই সিটি ভোটে ইভিএম’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ত্রুটিমুক্ত নির্বাচন করার লক্ষ্যে ঢাকার দুই সিটিতে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম’র মাধ্যমে ত্রুটিমুক্ত নির্বাচন সম্ভব। পরবর্তীতে দেশের সকল নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রচলনের চিন্তাভাবনা রয়েছে। শনিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
বিশ্বের উন্নত দেশ ইভিএম বাতিল করলেও কমিশন কেন এই পদ্ধতিতে ঝুঁকছে এ প্রসঙ্গে সিইসি বলেন, ইভিএম পদ্ধতি স্বচ্ছ। এই পদ্ধতিতে একের অধিক ভোট দেয়ার সুযোগ নেই। তিনি বলেন, সব রাজনৈতিক দল অংশ নিলে ঢাকার দুই সিটি নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠু হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *