বরিশাল শিক্ষাবোর্ডে সেরা বরগুনা জেলা

Spread the love

নাগরিক রিপোর্ট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে পাশের হারে শীর্ষে বরগুনা জেলা। অপরদিকে বরিশাল জেলা জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থানে রয়েছে ।
বরগুনা জেলায় পাশের হার ৯৮ দশমিক ১৮। এ জেলা থেকে ১১ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১১ হাজার ৫৮১ জন। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী হলো ৫৩৬ জন। দ্বিতীয় স্থানে থাকা ভোলা জেলারয় পাশের হার ৯৭ দশমিক ৮২। এ জেলায় ২১ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০ হাজার ৬৯৪ জন পাশ করেছে। যারমধ্যে জিপিএ-৫ পেয়ে পাশ করেছে ৭৭৫ জন। ৯৭ দশমিক ১৫ ভাগ পরীক্ষার্থী পাশ করে তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। তবে সর্বাধিক ২ হাজার ১৪৫ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে এ জেলায়। মোট ৩৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৫ হাজার ৮৩০ জন।
এছাড়া ৯৭ দশমিক ১৪ ভাগ পরীক্ষার্থী পাশ করে পটুয়াখালী জেলা চতুর্থ, ৯৫ দশমিক ৯২ ভাগ পরীক্ষার্থী পাশ করে পিরোজপুর জেলা পঞ্চম এবং ৯৫ দশমিক ০৯ ভাগ পরীক্ষার্থী পাশ করে ঝালকাঠী জেলা ষষ্ঠ স্থান অর্জন করেছে। এ তিন জেলায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী হলো যথাক্রমে ৬৪৭, ৫৬৪ এবং ২৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *