নাগরিক রিপোর্ট: বরিশালে বুধবার জাতীয় পার্টির দুটি গ্রæপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। তারা পৃথক র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করে। পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে একটি গ্রæপ বিকালে অশ্বিনী কুমার হলের সামনে বর্ণাঢ্য র্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে অধ্যক্ষ হাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস। অধ্যক্ষ হাবুল জানান, তারা জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যেগে এ কর্মসূচী পালন করেছে।
মহানগর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম মুরতজা আবেদীনের সভাপতিত্বে পৃথকভাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্র্ষিকী পালন করা হয়।
২০২০-০১-০১
