নাগরিক রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার মার্কিন হামলায় নিহত হওয়ায় ইরানি জেনারেল কাশেম সোলেইমানির জানাজায় যোগ দিয়েছে অসংখ্য মানুষ। মধ্যপ্রাচ্যে ইরানি অপারেশনের দেখভাল করতেন কাশেম সোলেইমানি। তার মৃত্যুর ‘বড় ধরণের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।
বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষজন ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে এবং শ্লোগান দেয় ‘আমেরিকার মৃত্যু চাই।
শহরের অনেকগুলো রাহমশভ মিছিল চলে। তাদের অনেকের হাতে ছিল সোলেইমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি। তার মৃত্যুতে কয়েকদিন ধরে শোক পালন করতে যাচ্ছে ইরান ও ইরাকের সমর্থকরা। পরবর্তীতে তার লাশ ইরানে নিয়ে যাওয় হবে এবং নিজ শহরে দাফন করা হবে। বৃহস্পতিবার মার্কিন এক হামলায় কাশেম সোলেইমানিসহ মোট ছয়জন নিহত হন।
২০২০-০১-০৪
