মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা ছোমেদ আলী সরদার(৭০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। সোমবার সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে। বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা ছোমেদ আলী রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে সেটির আরোহীরাও আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎক ছোমেদ আলীকে মৃত ঘোষনা করেন। আহত মোটরসাইকেল আরোহী মো. রাফি’র অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ পরিদর্শক মো: নাজমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *