নাগরিক রিপোর্ট: মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশালে শুক্রবার ক্ষনগননা ডিজিটাল ডিভাইসের উদ্বোধন করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইসের উদ্বোধন করেন। এসময় নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারন মানুষ ক্ষন গননার উদ্বোধনী কার্যক্রম দেখেন।
ক্ষনগননাকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, র্যাব-৮ এর সিইও আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রমূখ।
এর আগে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষন গননার জন্য নগর ভবনের সম্মুখে ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়। দুপুর থেকে সেখানে সাধারন মানুষ জড়ো হয়। সন্ধ্যার পরপরই লেজার শো, আতশবাজী প্রদর্শন নৃত্যানুষ্ঠান এবং কনসার্ট এর আয়োজন চলে বিসিসির উদ্যোগে।
২০২০-০১-১০
