প্রতিবন্ধী শিশু ধর্ষিত: গ্রেফতার ১

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষককে সহায়তা করায় এসএসসি পরীক্ষার্থী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার শিশুটির বাবা ধর্ষক রিমন ও সহায়তকারী সুমনকে আসামী করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা নোমান মাষ্টারের বাড়িতে থেকে লেখাপড়া করে রিমন ও সুমন নামক দুই ছাত্র। শুক্রবার রাতে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করেছে নবম শ্রেণীর ছাত্র রিমন। এসময় তাকে সহযোগীতা করে সুমন।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণে সহায়তাকারী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষক রিমনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ধর্ষনের শিকার শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *