অবৈধ জাল: বরিশালে ৭ জেলের কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এবং মৎস্য বিভাগ কম্বিং অপারেশন চলাকালে বিপুল পরিমান অবৈধ জালসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে রাতে তাদের ২০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, অবৈধ জাল পাওয়ায় আটককৃতরা হচ্ছে- মো: মাছুম, ফজলু হাওলাদার, জীবন নলি, মাহের হোসেন সিকদার, নিজাম গাজী, স্বপন দেওয়ান ও সিদ্দিক হাওলাদার। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত আটক ৭ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *