নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করার অভিযোগে ওই ভবনের আশিংক উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। নগরীর বিউটি রোডবাসীর আবেদনের প্রেক্ষিতে বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বিসিসি দাবী করেছে। তবে নির্মানাধীন ভবনের মালিক ব্যবসায়ী কাজী মফিজুল ইসলাম কামাল দাবী করেছেন, আগেভাগে কোন ধরনের নোটশ ছাড়াই তার ভবনের একাংশ ভাঙ্গা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন সুত্রে জানা গেছে, ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার। স্থানীয় জনগণ এর বিরুদ্ধে আবেদন করলে জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তার জায়গা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভুতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু তা না শোনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।
তবে মার্কেট কর্তৃপক্ষ সুত্র জানায়, তারা আগেভাগে কোন নোটিশ পাননি। বুধবার নির্মানাধীন মার্কেটের একাংশ ভাঙ্গার একটি নোটিশ পিলারের সঙ্গে লাগিয়ে দিয়ে তার কিছুক্ষন পরই বর্ধিত অংশ ভাঙ্গার উদ্যেগ নেয় করপোরেশন কর্তৃপক্ষ। অথচ এ ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষ হাইকোটে রীট করলে তা বিচারাধীন রয়েছে।
২০২০-০১-১৫
