‘কারিগরি শিক্ষায় সহজে কর্মসংস্থানের সুযোগ’

Spread the love

নাগরিক রিপোর্ট: কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দিন আহমেদ বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্তরা সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়। শনিবার বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটে বরিশাল জেলার মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভ‚মিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মুন্সী শাহাবুদ্দিন আরো বলেন, বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি জোর দিয়েছেন। সাধারন শিক্ষার পাশাপাশি একটি কারিগরি বিষয়ে প্রশিক্ষন নিলে সহজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। দেশে প্রতিনিয়তই বেকারত্ব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পেলেও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা কম আসছে। অথচ এই কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা সম্ভব।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) অজিত কুমার ঘোষ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারমান ড. মুরাদ হোসেন মোল্লা, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *