হিজলায় চার ডায়াগনস্টি সেন্টার বন্ধের নির্দেশ, ৪জনকে কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট: ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে কোন যন্ত্রপাতি নেই। কিন্তু সেখানকার টেকনিশিয়ান অনায়েসে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন টেস্ট করে যাচ্ছেন। এমনকি আসপাশের অধিকাংশ ডায়গনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের মেঘনা বেষ্টিত হিজলা উপজেলার এমন ৪টি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি ওইসব প্রতিষ্ঠানের ৪জনকে কারাদন্ডসহ প্রায় ১লাখ টাকা জরিমানা করা হয়। আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, র‌্যাবের সহায়তায় অভিযানকালে হিজলার সেবা ডায়গনস্টি সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা এবং ম্যানেজার জাকির হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সান এক্সরে ডায়গনস্টি সেন্টারের টেকনিশিয়ান জাহিদুল ইসলামকে ১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেমিডি মেডিকেল সার্ভিসেস এ ৪০ হাজার টাকা জরিমানা ও মালিক মো: খলিলুর রহমানকে ২ মাসের কারাদন্ড এবং টেকনিসিয়ান অনিক কে ১ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া মেডিকেয়ার ফিজিওথেরাপিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, ভোক্তার অধিকার আইনের ২৭ ধারা অনুযায়ী ওই ৪টি প্রতিষ্ঠানকেই বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কোনটারই লাইসেন্স ছিল না। এমনকি ল্যাবে কোন যন্ত্রপাতি নেই কিন্তু রক্ত পরীক্ষা করতে দেখা গেছে টেকনিমিয়ানকে এমনটাই জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *