নাগরিক রিপোর্ট: বরিশালের মেহেন্দিগঞ্জ সংলগ্ন কালাবদর ও মাসকাটা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১৫ শ্রমিককে আটক করেছে প্রশাসন। এসময় দুটি ড্রেজারও জব্দ করা হয়। আটককৃতদের বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে বলেন, বুধবার বিকেলে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মাছকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
পরবর্তীতে কালাবদর নদীতে অভিযান চালিয়ে শ্রীপুর নদীতীর হতে মাটি কেটে বলগেট কার্গোতে করে ঢাকা নেয়ার পথে মাটিভর্তি ৩টি বলগেট কার্গোসহ ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে নদী রক্ষায় বালু উত্তোলনের আহবান জানিয়েছেন। অভিযানকালে পুলিশের একটি টিম ছিল।
২০২০-০১-২৩
