নাগরিক রিপোর্ট: মৎস্য সম্পদ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। জেলার কীর্তনখোলা, কালাবদর, সন্ধ্যা নদী এবং আড়িয়াল খা নদে অভিযান পরিচালনাকালে প্রায় ৫০ হাজার মিটার এবং ৭টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা মো: আবু সাঈদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত উপস্থিত ছিলেন।

